যুক্তরাষ্ট্রে তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, দেশটিতে ১৪ কোটিরও বেশি মানুষ ঝুঁকিতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে একটি বিশাল তাপ বলয় তথা হিট ডোম অবস্থান করায়, ২০টিরও বেশি রাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে প্রথম তাপপ্রবাহজনিত মৃত্যুর ঘটনা ঘটে। 

এ পর্যন্ত কেবল নিউজার্সির ১০টি কাউন্টিতেই ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের মধ্যেই প্রাণহানি বেশি হয়েছে। 

কর্মকর্তাদের মতে, বাসায় এসি না থাকায় অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়াও রাস্তায় ও গাড়িতেও অনেককে মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার দেশটির ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশ নিয়ে কয়েক লাখ মানুষ তীব্র গরমের কবলে পড়েন।

জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকা ডুবে অন্তত ১৩৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এখনও নিখোঁজ ৮৪ জন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর