যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার তিনি এ মন্তব্য করেন বলে এএফপি জানিয়েছে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব। আমি মনে করি, অবশ্যই সম্ভব।
বেশ কিছুদিন যুদ্ধে বিরতির পর সম্প্রতি ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানও।
ট্রাম্প বলেন, দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে হবে।