হরমুজ নিয়ে ট্রাম্পের ওপর চটেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা 

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

দেশটির সাও পাওলো রাজ্যে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় সোমবার তিনি এ মন্তব্য করেন বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহাল করা হবে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখার খরচ মেটাতে প্রণালি দিয়ে পরিবহন করা সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রেসিডেন্ট লুলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বলেছেন, তিনি হরমুজ প্রণালি খুলে দেবেন। কিন্তু প্রতিটি জাহাজকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য, প্রতিটি জাহাজকে প্রণালি থেকে সরিয়ে আনার জন্য তেলের মালিককে তাকে ২০ শতাংশ অর্থ দিতে হবে।’

তিনি বলেন,  ‘এ ধরনের কর্মকাণ্ড জলদস্যুতার শামিল।’

লুলা আরও বলেন,  ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যে দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যু রাষ্ট্রে পরিণত হতে পারে না।’

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধের কারণে ব্রাজিলে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য—যেমন শিম, চাল, টমেটো ও পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।

ব্রাজিলের ৮০ বছর বয়সী প্রবীণ বামপন্থী নেতা লুলা আগামী অক্টোবরের নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে তার সরকার বেশ কিছু সাময়িক পদক্ষেপ নিয়েছে।

লুলা জানান, মার্চে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যবহার করা হচ্ছে।

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ইরানের তেলের দিকে নজর ট্রাম্পের, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে গেছে এমন এক শক্তি—যাকে পাশ কাটানো এত সহজ নয়! ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। একের পর এক...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপের অনুমোদন সীমিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নির্দেশ জারি করেছে ট্রাম্পের প্রশাসন।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর