ইরানের হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।

এদিকে, ইরানে অষ্টমদিনের মতো হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় শাস্তিমূলক জবাব হিসেবেই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড আইআরজিসি।

এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পর সমঝোতা স্মারককে অবৈধ বলেছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার দাবি, ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই এবং যুক্তরাষ্ট্র বারবার এই সমঝোতা লঙ্ঘন করেছে।