ইরানে এক সপ্তাহে ৮৩ ভূমিকম্প, পরমাণু পরীক্ষা?

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের ভূকম্পন নেটওয়ার্কের তথ্য বলছে, ইরানজুড়ে ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত এক সপ্তাহে ৮৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনের কম মাত্রার ৭১টি, তিন থেকে চার মাত্রার ১০টি এবং চার থেকে পাঁচ মাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে।

ভূমিকম্পগুলোর মধ্যে সর্বোচ্চ ১০টি কম্পন অনুভূত হয় খোরাসান রাজভি প্রদেশে। এরপর সেমনান, কেরমান ও ফারস প্রদেশে ৮টি করে এবং মাজানদারানে ৭টি কম্পন রেকর্ড করা হয়েছে। রাজধানী তেহরানেও ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

হঠাৎ এই ঘন ঘন ভূকম্পনের পর বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন, গোপনে পরমাণু স্থাপনায় পরীক্ষা চালানোর জন্য এই ভূকম্পন অনুভূত হয়ে থাকতে পারে। কারণ খুজেস্তানে রয়েছে ইরানের পরমাণু স্থাপনা। অন্যদিকে পরমাণু কেন্দ্র না থাকলেও সামরিক তৎপরতার কেন্দ্রবিন্দু খোরাসান। এর আগে ২০২৫ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত এক বছরে দেশটিতে ২ হাজার ৩৮০টি কম্পন অনুভূত হয়।

বিশ্বের অত্যন্ত ভূকম্পন-সক্রিয় অঞ্চলে অবস্থিত পারস্য মালভূমি। কেবল বিধ্বংসী ভূমিকম্পের জন্যই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প সম্পর্কিত বিপর্যয়ের জন্যও ইরান পরিচিত। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ২ শতাংশ সংঘটিত হয় ইরানে। আর বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে সংঘটিত ভূমিকম্পে হতাহতের ৬ শতাংশের বেশি ঘটেছে এই দেশটিতে।

যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর