ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রে সমঝোতা: ট্রাম্প

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, তাঁর গঠিত ‘বোর্ড অব পিস’ গাজায় হামাস ও অন্য সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

এ চুক্তিকে শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি। নিরস্ত্রীকরণ শেষ হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে বলেও জানান ট্রাম্প।

পরিকল্পনা অনুযায়ী, এরপরই গঠিত হবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। এই বাহিনী নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করবে বলে পরিকল্পনায় রয়েছে।

সেই সঙ্গে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, তেল আবিবের প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এদিকে গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির এক সদস্য।