ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অপেক্ষায় আমেরিকা: ট্রাম্প 

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কেবল আংশিক আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটন অপেক্ষা করছে বলেও জানান তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতাকারীরা এখনও আলোচনার ক্ষেত্র তৈরির চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এছাড়া, অন্তর্বর্তীকালীন চুক্তির লঙ্ঘন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় বলে মন্তব্য করেছেন আরাগচি।

ইরান ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেন রেজাই। এর আগে, ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।