গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা ছুড়ে ফেললেন নেতানিয়াহু

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘হামাসকে সম্পূর্ণ ও সত্যিকার অর্থে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে সরে যাবে না।’

তবে হামাস বলেছে, ইসরায়েল সব ধরনের আগ্রাসন বন্ধ করে গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার শর্তেই তারা অস্ত্র হস্তান্তর করবে।

রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করছে।’

গত মাসে হামাস গাজা নিরস্ত্রীকরণ পরিকল্পনা গ্রহণের কথা জানানোর পর ট্রাম্প এটিকে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছিলেন।

তবে নেতানিয়াহু বলেন, ‘গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের আগে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে। এটি কোনো কাল্পনিক নিরস্ত্রীকরণ হতে পারে না।’

কীভাবে সামনে এগোনো যায়, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ইসরায়েলে নির্বাচন হওয়ার আর মাত্র কয়েক মাস বাকি। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী কোনো ছাড় দিতে চাইবেন, এমন সম্ভাবনা কম।

মাইক্রোসফট এবং আরও কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে একটি বহুল ব্যবহৃত ভিসা কর্মসূচির মাধ্যমে দক্ষ বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া থেকে বিরত করেছে হোয়াইট হাউস।
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার ও বুধবার আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসব হামলা হয়। খবর...
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর