মক্কা চুক্তির পরদিনই সৌদিতে বড় বিস্ফোরণ!

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

মক্কায় তিন দেশের সামরিক জোট। সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক—একসঙ্গে ঘোষণা করল, তিন দেশের যেকোনো একটির ওপর হামলা মানে তিন দেশের ওপরই হামলা! কিন্তু চুক্তির কালি শুকানোর আগেই সৌদিতে বিস্ফোরণ! জুবাইল—সৌদি আরবের বিশাল শিল্প ও জ্বালানি কেন্দ্র। হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ। তারপর আগুন। প্রশ্ন উঠছে—এটা কি শুধুই একটি দুর্ঘটনা? নাকি নতুন সামরিক জোটকে দেওয়া প্রথম সতর্কবার্তা?

আঞ্চলিক সূত্রগুলো বলছে, জুবাইল ইন্ডিয়াষ্ট্রিয়াল সিটির একটি গ্যাস স্থাপনায় হামলা হতে পারে। ইসরায়েলি মিডিয়ার দাবি—এর পেছনে থাকতে পারে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। শুধু জুবাইল নয়; একই দিনে জিজানে সৌদি আরামকোর একটি স্থাপনাতেও আগুনের খবর আসে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় বলছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের খবর নেই। কিন্তু এই আগুনের কারণ এখনো অজানা। আর এই দুই ঘটনার সময়টাই তৈরি করছে সবচেয়ে বড় রহস্য।

শনিবার মক্কায় বসে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। সই হয় ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’। চুক্তির ভাষা সরাসরি—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদিতে বড় হামলা হলে পাকিস্তান ও তুরস্কও বিষয়টি নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে দেখবে।

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে উত্তেজনা বাড়ছে। আর ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এরই মধ্যে সৌদির জ্বালানি অবকাঠামো ও আঞ্চলিক নৌপথ নিয়ে হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে জুবাইলের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিস্ফোরণ নিছক ছোট ঘটনা নয়। জুবাইল শুধু একটি শহর নয়—সৌদি আরবের বিশাল গ্যাস, তেল ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর অন্যতম কেন্দ্র। সেখানে হামলার আশঙ্কাই তাই পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন আতঙ্ক বাড়িয়েছে।

আর সবচেয়ে বড় বিষয়—সৌদি আরব এখন আগের মতো শুধু আমেরিকার নিরাপত্তাছাতার ওপর নির্ভর করতে চাইছে না। পাকিস্তান আনছে সামরিক শক্তি ও জনবল; তুরস্ক আনছে দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প; আর সৌদি আরব দিচ্ছে বিপুল অর্থনৈতিক শক্তি।

কিন্তু ঠিক এই সময়েই সৌদির জ্বালানি অবকাঠামোয় বিস্ফোরণ যেন এক ভয়ংকর বার্তার ইঙ্গিত। কেউ কি তাহলে নতুন জোটের প্রতিক্রিয়া পরীক্ষা করছে? নাকি জোট ঘোষণার সময়টাকেই কাজে লাগিয়ে কোনো পক্ষ শক্তির বার্তা দিতে চাইছে? আর যদি শেষ পর্যন্ত তদন্তে প্রমাণ হয় জুবাইলের ঘটনাটি সত্যিই কোনো হামলা ছিল—তাহলে সেটিই হতে পারে মক্কা চুক্তির প্রথম বড় নিরাপত্তা পরীক্ষা। তখন কি সৌদির সঙ্গে পাকিস্তান ও তুরস্কও মাঠে নামবে? নাকি তিন দেশ কূটনৈতিক পথেই জবাব দেবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা।

একটি জলপথ—কিন্তু এখন সেটাই হয়ে উঠেছে পুরো যুদ্ধের সবচেয়ে বড় দর-কষাকষির জায়গা। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রশ্নে এবার এমন শর্ত সামনে আনল ইরান, যা মেনে নেওয়া...
‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থা থেকে বের হতে চায় ইরান। শনিবার এমনটাই জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালি নিয়ে ওমানের সাথে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা তাঁর। এদিকে, যুক্তরাষ্ট্র...
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। গতকাল শনিবার টেলিগ্রামে ভিডিও প্রকাশ করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা।
মক্কা চুক্তি সৌদি আরবকে নিরাপত্তা দেবে না বলে সতর্ক করেছে ইরান। তেহরানের আইনপ্রণেতা ইব্রাহিম রেজাই বলেন, নিরাপত্তা চাইলে সৌদি আরবকে তাদের নীতি পরিবর্তন করতে হবে।
দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে...
গুপ্ত বাহিনী আর স্বৈরাচার মিলে দেশের উন্নতি থামিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে সমাবেশ ও বন্যা দুর্গতদের মাঝে সরকারি সহায়তা...
বিএফআইইউ'র সনাক্ত করা বিদেশে অর্থ পাচারকারী ৪২টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া এসব ঋণের মধ্যে যেগুলোর অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলো...
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার বিকেল সোয়া ৪টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর