ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিশিয়ায় দায়িত্ব পালন করা মার্কিন সাবেক রাষ্ট্রদূত জোয়ে হুড। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়টাকে তারা বেছে নিতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টদের বিব্রতকর পরিস্থিতি ফেলার ইতিহাস আছে ইরানের।
বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা না হলেও মধ্যস্থতকারী দেশগুলো এগিয়ে এলে এটির সমাধান হতে পারে উল্লেখ করেন তিনি। এমনকি দুই দেশকে আলোচনায় বসার জন্য মধ্যস্থতকারী দেশগুলোকে চমকপ্রদ কিছু করার পরামর্শও তার।
বিশেষ করে মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোকে আগিয়ে আসার আহ্বান তার।