বেলুচিস্তানে পাকিস্তানের অভিযান, ভারতপন্থীসহ ৪৮ জন নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযান চালিয়ে ৪৮ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় তিন দিন ধরে চলে এই অভিযান।

নিহতদের মধ্যে অন্তত ১২ জন ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এক বিবৃতিতে তারা জানায়, নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কালাত জেলায় অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল সেখানে ভারতের মদদপুষ্ট ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীরা অবস্থান করছে।

অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয় বলে দাবি করেছে আইএসপিআর।

সম্প্রতি বেলুচিস্তানে আজম-ই-ইস্তেকাম নামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী...
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি...
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
ছয় সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিউনিসিয়ায় দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জোয়ে হুড। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর