স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ভাষণে গাজায় ইসরায়েলের গণহত্যার সমালোচনা করেন তিনি।
বার্তা সংস্থা রয়াটার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে তিনি আহ্বান জানান, যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগেরও। এছাড়া যেসব দেশ এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।
অন্যদিকে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে নিরাপত্তা পরিষদ সংস্কারের দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি পার করছে অধিবেশনের ভাষণে বলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, এই সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব।