সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে প্রশ্ন, সামরিক সংঘাতে পাশে নেই পাকিস্তান-তুরস্ক

সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তান ব্যর্থ হলে জোটে তাদের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তান ব্যর্থ হলে জোটে তাদের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, জোটের কোনো সদস্যের ওপর হামলা হলে তা সব দেশগুলোর ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে ইরান যুদ্ধের জেরে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও তুরস্ক কিংবা পাকিস্তানের পক্ষ থেকে কোনো সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

এরই মধ্যে পাকিস্তান স্পষ্ট করেছে, সৌদি আরবে অবস্থানরত তাদের সেনারা কোনোভাবেই ইয়েমেনে প্রবেশ করে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। পাশাপাশি তুরস্কও আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার চেয়ে কূটনৈতিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতে জোটের কার্যকারিতা এবং বিশেষ করে পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

কৌশলগত কারণেই পাকিস্তান কঠিন ভারসাম্য রক্ষা করে চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা সৌদি আরব তাদের ঐতিহাসিক নিরাপত্তা অংশীদার হলেও, প্রতিবেশী ইরানের সঙ্গেও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখাও ইসলামাবাদের জন্য জরুরি। আর তাই হুতিদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়ালে ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা দুর্বল হয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, আপাতত মক্কা চুক্তি কেবল একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছে। কেননা জোটে বড় পরাশক্তি না থাকায় এর সামরিক সক্ষমতা ও শক্তি প্রয়োগের ক্ষমতাও সীমিত রয়ে গেছে। তবে সৌদি-ইরান উত্তেজনা প্রশমনে পাকিস্তান ব্যর্থ হলে হুতিদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিতে ইসলামাবাদের ওপর রিয়াদের চাপ বাড়তে পারে বলেই শঙ্কা তাদের।

পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসছেন মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার প্রথম দিনের বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানের কথা...
সৌদি আরবের জাজান তেল পরিশোধনাগারে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবারের এ হামলার কথা নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। এরআগে,...
আবারও বৈঠকে বসতে যাচ্ছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। আগামী শুক্র ও শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম ২৬ শতাংশ বাড়তে চলেছে। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম। পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে...
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়।
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর পক্ষে প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। জেলগেটে তার সন্তানের মরদেহ দেখার আবেদন করার পর সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া...
মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশু ও শিক্ষার্থীসহ ৩০ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ও বিরোধী জোট সরকারের মুখপাত্রের বরাতে...
আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, তখন একের পর এক কড়া বার্তা দিচ্ছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত তারা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর