ইসরায়েলে ভোট

বিদেশি হস্তক্ষেপ প্রমাণিত হলে কী হবে, জানালেন নির্বাচন কমিটি প্রধান  

বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল অপরিবর্তিতই থাকবে। রোববার, এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান নোয়াম সোলবার্গ। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এর আগে, নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। কোনো প্রমাণ ছাড়াই তারা দাবি করে, গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব-নেতৃত্বাধীন দলগুলো ভোট চুরি করেছে এবং এর জন্য কাতার থেকে অর্থ সহায়তা নিয়েছে। 

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দোহা। 

এদিকে, বিরোধী জোটগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনে নেতানিয়াহু আগ্রহী বলে জানিয়েছেন তার সহযোগী বেনি বিটন।