ইসরায়েলে সরকার পরিবর্তন যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিবর্তন আনবে? 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

ইসরায়েলের নির্বাচন ঘিরে গাজায় বাস্তব পরিবর্তনের প্রত্যাশা খুবই কম ফিলিস্তিনিদের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় এলেও যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। এরই মধ্যে বাস্তুচ্যুতি, তাঁবুতে মানবেতর জীবন আর শীতের আগমনে বাড়ছে উদ্বেগ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজা। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি হামলা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখছেন গাজার ফিলিস্তিনিরা। তবে সরকার পরিবর্তনে তাদের দুর্দশা কতটা কমবে, তা নিয়ে রয়েছে সংশয়। 

ইসরায়েলে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো জোট।

নেতানিয়াহুর পরিবর্তে নতুন সরকার এলে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে, এমনটা মনে করেন না অনেক ফিলিস্তিনি। 

এক ফিলিস্তিনি নারী বলেন, ‘গাদি আইজেনকোট আসুক কিংবা নেতানিয়াহু থাকুক, আমাদের কাছে দুটোই একই পরিস্থিতি। তারা ফিলিস্তিনিদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন। তবে নেতানিয়াহু সরে গিয়ে আইজেনকোট এলে, বিদেশি সম্পর্কের ক্ষেত্রে হয়তো পরিবর্তন আসতে পারে। আমাদের পরিস্থিতিও কিছুটা বদলাতে পারে।’

গাজার মানুষের কাছে সবচেয়ে জরুরি বিষয় যুদ্ধবিরতি কার্যকর করা এবং ধ্বংস হয়ে যাওয়া জনপদ পুনর্গঠন। তাদের অনেকে মনে করেন, নেতানিয়াহুই এসব উদ্যোগের পথে বড় বাধা। তাই নতুন সরকার এলে অন্তত সংকট নিরসনে অগ্রগতি হবে, এমন প্রত্যাশা তাদের।

আরেক ফিলিস্তিনি বলেন, ‘ইসরায়েলে যেই ক্ষমতায় আসবে, তার কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেন পরিস্থিতির উন্নতি ঘটান। তিনি যেন নেতানিয়াহুর চেয়ে ভালো হন। গাজার মানুষের দুর্দশা কমাতে পারেন। আমাদের অবস্থা সত্যিই ভয়াবহ। বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে থাকতে থাকতে আমরা ক্লান্ত।’

এদিকে, ইসরায়েলের পার্লামেন্টে আরব দলগুলোর প্রতিনিধিত্ব থাকলেও সরকার গঠনে তাদের ভূমিকা কতটা কার্যকর হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে নির্বাচনের ফলাফল নিয়ে গাজাবাসীর আগ্রহ থাকলেও, যুদ্ধের অবসান ও পুনর্গঠনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 

ইসরায়েলের জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো। নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে থাকলেও সরকার গঠনের পথ সহজ হচ্ছে না আইজেনকটের জন্যও। এক্ষেত্রে আরব দলগুলোর...
ইসরায়েলে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সরকার ও বিরোধীদলের মধ্যে ব্যবধান সামান্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো পক্ষই। একই...
ইসরায়েলের নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলে জাতীয় নির্বাচন আজ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে রাত ১টা পর্যন্ত। আর আনুষ্ঠানিক ফল জানা যাবে ৪ নভেম্বর। 
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন– পিবিআই। বৃহস্পতিবার রাতে...
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন এখনো কাটেনি। শেখ হাসিনা, সীমান্ত হত্যা ও পানি বণ্টন নিয়ে মতবিরোধের মধ্যেই ঢাকার মেট্রোরেলের দুটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেল ভারতীয় প্রতিষ্ঠান লারসেন...
চলতি মৌসুমে এমএলএসে মায়ামির ৮ম, ১১তম, ২০তম, ৩১তম ও ৩৩তম ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখলেও, এমএলএসের একটি বিশেষ নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচ ম্যাচ হলুদ বা লাল কার্ড...
১৫ বছরে প্রায় ৪০০ গুণ বেড়েছে অপরাধ তদন্তে ডিভাইস বিশ্লেষণের চাহিদা। ২০১২ সালে যেখানে ৭ মামলায় ১৮টি আলামত বিশ্লেষণ করা হতো, সেখানে এবছর জুন পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় ১১ হাজারের মতো আলামত জমা...
লোডিং...

এলাকার খবর