এবার নেসেটে বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু

ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রার্থীকে হারিয়ে পার্লামেন্ট নেসেটের স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত বিরোধীদলীয় জোট নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এর আগে, নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি। তিনি নেতানিয়াহুর কট্টর সমালোচক। 

এমন পরিস্থিতিতে নেসেটের স্পিকার ও ডেপুটি স্পিকার, দুই পদে এখন এমন ব্যক্তিরা বসেছেন, যারা নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির ঘোরবিরোধী। 

নেসেটের এ দুই পদে নেতানিয়াহুর বিরোধীদের নির্বাচিত হওয়াকে তার সরকারের নীতিগুলো পাল্টে ফেলার পথে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

মঙ্গলবার নেসেটের নতুন স্পিকার বেছে নিতে ভোট দেন আইনপ্রণেতারা। এতে মাতান কাহানা পান ৬৬টি ভোট। লিকুদ পার্টির প্রার্থী ওফির কাতজ পান ৫২টি ভোট।