হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি ইরানের শর্তগুলো মেনে নিলে হরমুজে দ্রুত নিরাপত্তা পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়লে তা সহ্য করার মতো অবস্থায় মধ্যপ্রাচ্য নেই বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি।
অন্যদিকে, ইরানের বৈশ্বিক গোপন ব্যাংকিং নেটওয়ার্কগুলোকে অকার্যকর করতে দেশটির অন্তত ২৪টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান, ফ্রন্ট কোম্পানি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।