ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি ও শেয়ারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের যোগসূত্রও টেনেছেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি ও মার্কিন শেয়ারবাজারে দরপতনের জন্য বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতের সঙ্গে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের যোগসূত্রও টেনেছেন তিনি। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি ভবিষ্যদ্বাণী করেছিলাম। প্রথমত,  ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজার উল্লেখযোগ্যভাবে পড়ে যাবে– যা বাস্তবে ঘটেছে। দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের আক্রমণাত্মক কর্মকাণ্ড আরও বাড়িয়ে তুলবে– এটিও ঘটেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এসব আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছেন তিনি। ইরানি নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী হিসেবে মনে করেন। তবে আমি থাকতে এমন ঘটতে দেবো না।’

গত ২৮ ফেব্রুয়ারি যখন ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর নির্দেশ দিলেন ট্রাম্প, সে সময়ও এ অভিযানের বিরোধিতা করেছিলেন হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের ডেমোক্র্যাট জনপ্রতিনিধিরা। তবে সে সময় দুই কক্ষেই রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ডেমোক্র্যাটদের বিরোধিতা ধোপে টেকেনি। ফলে এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের সামনেও কোনো বাধা ছিলো না।

গত ৩ নির্বাচনের মধ্যবর্তী নির্বাচনের পর এই চিত্র বদলেছে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ২৫৮টি আসন জিতেছে ডেমোক্রেটিক পার্টি, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ সাফল্য। আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নতুন মেয়াদে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিসেবে মনোনয়ন পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির এমপি হাকিম জেফরি। যদিও ৩ জানুয়ারি প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন হবে, তবে তা কেবল আনুষ্ঠানিকতা। আগামী জানুয়ারিতে আগামী জানুয়ারি থেকে ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে কংগ্রেসের নতুন মেয়াদ শুরু হবে।  

ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে...
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। দেশটির একটি সরকারি কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে।
বাহরাইনে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। মার্কিনিদের দুটি ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি সংগঠনটির। বাহরাইনের...
ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর...
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
প্রতিদিনের রান্না সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশের বাজারে চারটি নতুন স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬ দশমিক ৫ লিটারের...
এক যুগের বেশি অপেক্ষার পর মুক্তি পেয়েছে আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির দিনেই ঢাকায় গেমটি খেলার সুযোগ করে দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট ও তাদের গেমিং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর