সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে সফল হামলা চালানর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রয়টার্সের প্রতিবেদনে এ হামলার তথ্য নিশ্চিত করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
যদিও সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হুথিদের একটি ড্রোন প্রতিহত করেছে তারা। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি শোধন ও রপ্তানি অবকাঠামোর কিছু অংশ এই অঞ্চলে অবস্থিত।
জেদ্দার প্রায় ১৬৫ কিলোমিটার উত্তরে লোহিত সাগরের উপকূলে অবস্থিত রাবিগ শহর। সেখানেই বৃহত্তম তেল ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স পেট্রো রাবিঘ অবস্থিত। এটি সৌদি আরামকো ও জাপানের সুমিতোমো কেমিক্যালে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
হামলার বিষয়ে সিএনবিসি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


