আরব আমিরাতে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে বিশেষ জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। 

অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধারকাজের পাশাপাশি আহতদের জরুরি চিকিৎসা সেবা দিচ্ছেন। 

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।