চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করেছে দেশটির সরকার। ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের সরকার এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবিরোধী আইনে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ফেডারেল সরকার।
বিবৃতিতে আরও বলা হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। এ কারণে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অন্যদিকে দলটি এক বিবৃতিতে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি একটি অসাংবিধানিক, প্রতিহিংসামূলক, অবৈধ ও স্বৈরাচারী সিদ্ধান্ত।