সিটি নির্বাচন

কুমিল্লায় তাহসীন বাহার, ময়মনসিংহে ইকরামুল টিটু এগিয়ে

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:০৩ পিএম

বিচ্ছিন্ন সংঘাতের মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটির উপ-নির্বাচন ও ময়মনসিংহ সিটির নির্বাচন। এখন চলছে দুই সিটিতে ভোট গণনা। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাপ্ত ভোটে কুমিল্লা সিটি উপ-নির্বাচনে এগিয়ে রয়েছেন তাহসীন বাহার এবং ময়মনসিংহ সিটিতে এগিয়ে রয়েছেন ইকরামুল হক টিটু।

কুমিল্লায় প্রাপ্ত ৯০ কেন্দ্রে তাহসীন বাহার (বাস) পেয়েছেন ৩৯ হাজার ৭৩২ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট। এখনও বাকী রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল।

আর ময়মনসিংহ সিটি নির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৫৪ কেন্দ্রে ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৫৫ হাজার ৩৪২ ও সাদেকুল হক খান মিল্কি (হাতি) ১২ হাজার ৮০৪ ভোট পেয়েছেন।

এর আগে বিকেল চারটায় শেষ হয় ভোটগ্রহণ। আগে থেকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল কুমিল্লা সিটির ১০৫ কেন্দ্রকে। তবে ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়ায় উত্তাপ। মুন্সি এম আলী স্কুল কেন্দ্রে দুপক্ষের সংঘাতে গুলিবিদ্ধ হয়  একজন। ৬ নম্বর ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয় আরও ২ জন। এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনেছেন মেয়র প্রার্থী মনিরুল হক ও তানিম। তবে এ অভিযোগ নাকচ করেছেন আরেক মেয়র প্রার্থী তাহসীন বাহার। কুমিল্লায় ইভিএমে ভোট দিয়েছেন ২ লাখ ৪২ হাজার ৬৯৮ জন ভোটার।

এদিকে, ময়মনসিংহ সিটি নির্বাচনে সকাল থেকেই কেন্দ্রমুখী হন ভোটাররা। তবে, লাইনে দাঁড়ানোর পর নারী ভোটারদের অনেককে পড়তে হয় বিড়ম্বনায়। আঙুলের ছাপ না মেলায় দেরি হয় ভোট দিতে। মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুও অভিযোগ করেন ইভিএম নিয়ে। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয় ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

ময়মনসিংহ সিটিতে মেয়র পদে নির্বাচন করেন ৫ জন। ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচনে অংশ নেন ১৪৯ জন। আর সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর