হাদির মৃত্যুতে উত্তাল দেশ, নানা জেলায় অবরোধ-বিক্ষোভ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন জায়গায় কফিন মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এ ছাড়া শুক্রবার জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন স্থানে হাদির নামে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার দাবি, হাদি হত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে কফিন মিছিল বের করে জুলাই ঐক্য। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। রাজশাহীতে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের দাবি জানান তারা।

ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে। হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ছাত্র-জনতা। লক্ষ্মীপুরে কফিন মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। এ ছাড়া বরিশাল, গাজীপুর, দিনাজপুর, বান্দরবান, নওগাঁ ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ সময় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’ রাখা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু কর্নার অপসারণ ও জুলাই আন্দোলনবিরোধী ছয় শিক্ষকের অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

নাটোরে ছাত্র–জনতার বিক্ষোভ। ছবি: ইনডিপেনডেন্ট

খুলনায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার পর নগরীর শিববাড়ী মোড়ে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। খুলনার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেটে এনসিপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন বিক্ষোভকারীরা।

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নেয় তারা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বগুড়ায় বিক্ষোভ, প্রতিবাদ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জুলাই শহীদদের পরিবার, ওয়ারিয়র অব জুলাই, এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বগুড়া শহরের সাতমাথা জুলাই চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। পরে বনানী মোড়ে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।

শরীয়তপুরে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজ শেষে আংগারিয়া উসমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসা জামে মসজিদে এ আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর।

বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুর দেড়টার পর নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

যশোরে জুমার নামাজের পর যশোর মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন।

বান্দরবানে পুলিশ সুপারের কার্যালয় ও থানা ঘেরাও করে ছাত্র-জনতা। শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার দুপুরে কোর্ট মসজিদের সামনে থেকে বিপ্লবী জুলাই জনতার ব্যানারে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতিস্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশ করে।

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা বিক্ষোভ সমাবেশ করে। শুক্রবার বাদ জুমা কানাইখালী এলাকার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভবানীগঞ্জ মোড়ে ৩৬ জুলাই স্মৃতিসৌধের সামনে সমাবেশ করে।

রংপুরে শোক র‍্যালি ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে আপামর বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে নগরীর জুলাই চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর