মাগুরায় বিটিভি মহাপরিচালকের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ এএম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন মাগুরার বাসভবনে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এই নাশকতামূলক ঘটনা ঘটে। আগুন দেওয়ার সেই ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি আগুন লাগানোর চেষ্টা করছে। তারা আগুন ধরিয়ে পালিয়ে গেলে স্থানীয়দের তৎপরতায় প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় সিমেন্টের ব্যাগে ভরা দুই লিটারের একটি অকটেনের বোতল ও একটি পোড়া ঝাড়ু উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশী ও বাড়ির কেয়ারটেকার আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর