ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উন্নয়ন সংলাপ

নাসিরনগরের যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর এমপি প্রার্থীদের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থীদের নিয়ে ‘নাসিরনগর উন্নয়ন সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হল ও জুম প্লাটফর্মে এ সংলাপের আয়োজন করে নাসিরনগর উপজেলা সমিতি–ঢাকা। 

নাসিরনগর উন্নয়ন সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ এ কে এম আমিনুল ইসলাম, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ও ইনসানিয়াত বিপ্লব মনোনীত আপেল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. শরীফ মৃধা ভার্চুয়ালি যুক্ত থেকে নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তারা অনুষ্ঠানের অতিথি ও অংশগ্রহণকারীদের নানা প্রশ্নেরও জবাব দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, ‘নাসিরনগরে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একাধিক ব্যক্তি এমপি নির্বাচিত হয়েছেন। এমনকি মন্ত্রীও পেয়েছিল নাসিরনগর। তবুও উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা খারাপ। মাদকের সমস্যা প্রকট। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক নয়। কৃষক–জেলেদের জীবনমান উন্নত হয়নি। আসন্ন নির্বাচনে যিনিই এমপি নির্বাচিত হবেন তিনি এসব বিষয়ে গুরুত্বের সাথে কাজ করতে হবে। প্রতিটি ভোটারের অভিভাবক হয়ে সুশাসন নিশ্চিতকরণসহ চাঁদাবাজি–দুর্বৃত্তায়ন বন্ধে কাজ করতে হবে।’ 

সংলাপে অংশ নেওয়া এমপি প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার তুলে ধরার পাশাপাশি নাসিরনগর উপজেলার সর্বসাধারণের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা পুরো উপজেলার যোগাযোগ ব্যবস্থা; বিশেষত নাসিরনগর–মাধবপুর সড়কের পুনর্নির্মাণ এবং নাসিরনগর–ভলাকুট–চাতলপাড়–অরুয়াইল সড়কের ৯টি ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি চাতলপাড়ের নদী ভাঙন রোধকল্পে নদী শাসন, জিও ব্যাগ ফেলা ও প্রতিরক্ষা বাঁধ দেওয়ার চেষ্টার বিষয়ে আগ্রহের কথা জানান। সংসদ সদস্য পদপ্রার্থীরা নাসিরনগর উপজেলা হেলথ কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এমবিবিএস ডাক্তার নিয়োগে চেষ্টার বিষয়টিও তুলে ধরেন। শিক্ষার হার বাড়াতে কাজ করার অঙ্গীকার করেন তারা। 

এছাড়া, মাদকের নিয়ন্ত্রণ, নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালু, যুবকদের কর্মসংস্থানে পরিকল্পিত ব্যবস্থা ও প্রবাসীদের জন্য উন্নয়নমূলক কাজ করাসহ সামাজিক নিরাপত্তায় জোর দেবেন বলে জানান এমপি প্রার্থীরা।   

এদিকে, সমিতির করা তিন প্রস্তাব– নাসিরনগর সদরকে পৌরসভায় রূপান্তর; নাসিরনগর সদরে একটি পরিকল্পিত আবাসন প্রকল্প নির্মাণ; ও ভাঁটি অঞ্চলকে ঘিরে একটি ওয়াটার ট্যুরিজম (জল পর্যটন) কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সংসদ সদস্য প্রার্থীরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

নাসিরনগর উপজেলা সমিতির সভাপতি অধ্যাপক হাফিজ উদ্দিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. সফিন (সাফিন)। নাসিরনগর নির্বাচনী এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র নিয়ে কি–নোট উপস্থাপন করেন সমিতির কোষাধ্যক্ষ, জাপানে অবস্থানরত পিএইচডি শিক্ষার্থী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম রিয়াদ। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– সমিতির উপদেষ্টা অধ্যক্ষ এম এ মোনায়েম, সহ–সভাপতি খন্দকার কাউছার মিয়া, যুগ্ম সম্পাদক আবু কাউছার ভুঁইয়া, সহ–সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী দীদার, সহ–কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য লেখক ও সাংবাদিক সোহরাব শান্ত প্রমুখ।  

প্রবাস থেকে উন্নয়ন সংলাপে অভিমত ব্যক্ত করেন দুজন। তারা হলেন– কাতার প্রবাসী অধ্যক্ষ আমিনুল ইসলাম কাজল ও হংকং প্রবাসী ব্যবসায়ী দেওয়ান সাইফুল আলম মাসুদ। সংলাপে দেশ ও প্রবাস থেকে নাসিরনগর উপজেলার অনেক নাগরিক অংশ নেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে নাসিরনগর উন্নয়ন সংলাপে অংশ নেন চারজন। কারিগরি ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকের ইকবাল চৌধুরী, জাতীয় পার্টির লাঙল প্রতীকের অ্যাডভোকেট মো. শাহ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হুসাইন আহমদ জুমে সংযুক্ত হতে পারেননি। 

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব করেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। এরপরই জনমনে প্রশ্ন জেগেছে—সত্যিই কি বাতিল হচ্ছে এই দুই বড় নোট? এটি কি সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর