তফসিল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি সহিংসতা চট্টগ্রামে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা হয়েছে চট্টগ্রামে—মানবাধিকার সংস্থা অধিকার। ১৫ জন নিহত ও ৬৭০ জন আহত হওয়ার তথ্য উঠে এসেছে জরিপে।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে চট্টগ্রামে। ২২টি জেলার ৫০ এলাকা পর্যবেক্ষণ করে এ তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা   ‘অধিকার’।

আজ সকালে রাজধানীর একটি হোটেলে এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এসব সহিংসতা বেশিই হয়েছে গ্রাম অঞ্চলে। জরিপে দেখা যায়, গত ১১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১৫ জন নিহত এবং ৬৭০ জন আহত হয়েছে। 

এসব সহিংসতার ৫০ শতাংশতই বিএনপির রাজনীতির সাথে এবং বাকি ২০ শতাংশ জড়িত জামায়াতের রাজনীতির সাথে। গণতান্ত্রিক উত্তরণের জন্য এই ধরনের সহিংসতা এড়ানো খুব জরুরি বলে মনে করে সংস্থাটি।

সাম্প্রতিক আরেক প্রতিবেদনে অধিকার জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের আমলে গত ১৬ মাসে ৪৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে গত এক বছরে খুন হয়েছেন ৩৩ জন। 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর