ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরের চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে নিজ বাড়ির রান্নাঘরের চা তৈরির সময় আগুনে দগ্ধ হয়ে ফরিদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার বার্ন ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফরিদা বেগম উপজেলার রাজাপুর থানাধীন আরুয়া এলাকার মৃত ওয়াজেদ আলী খলিফার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে এসআই জানান, গত ৯ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে নিজ বসতঘরের রান্নাঘরে মাটির চুলায় চা তৈরির সময় তার পরিহিত কাপড়ে আগুন ধরে যায়। এ সময় তার চিৎকারে মেয়ে আখি আক্তার (২৩) দ্রুত এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

পরবর্তীতে সেখান থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা চলাকালে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, এ ঘটনায় রাজাপুর থানায় কোনো মামলা, সাধারণ ডায়েরি বা লিখিত অভিযোগ হয়নি। নিহতের ভাইয়ের ছেলে মাহমুদুল হাসান শাওন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদনে বর্তমান ও ভবিষ্যতে এ বিষয়ে কোনো মামলা বা আইনি সহায়তা গ্রহণ করবেন না মর্মে জানিয়েছেন।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর