গাইবান্ধায় স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ মিলল সেপটিক ট্যাংকে

নূরমাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে তারা। পরে বাড়ির বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়দের সহায়তায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পায়।

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নূরমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চোধুরীপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নূরমা খাতুন চোধুরীপাড়া গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে। সে পার্শ্ববর্তী তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানায়, আজ সকালে নূরমাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে তাকে না পেয়ে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে তারা। পরে বাড়ির বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখে স্থানীয়দের সহায়তায় বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর