হজ ক্যাম্পে চুরির ঘটনায় ১৭ হাজার রিয়াল উদ্ধার, গ্রেপ্তার ২

আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের মূল পরিকল্পনাকারীসহ অন্যদের ধরতে অভিযান চলছে।

আপডেট : ০২ মে ২০২৬, ১২:৪৫ পিএম

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চুরির ঘটনায় রহস্য উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় যৌথ অভিযানে চুরি হওয়া অর্থের বড় অংশও উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। তিনি জানান, গত ২২ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে এক হজযাত্রীর কাছ থেকে প্রায় ২২ হাজার সৌদি রিয়াল (প্রায় ৮ লাখ টাকা) চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। তদন্তের ধারাবাহিকতায় সিটি এসবি’র তথ্যপ্রযুক্তি সহায়তায় মতলব এলাকায় অভিযান চালানো হয়। রেডিও লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে হাবিবুর রহমানকে অনুসরণ করে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে ডেমরা অতিক্রম করে খিলক্ষেত এলাকায় পৌঁছে বিশেষ পুলিশ সুপার (সিটি এসবি উত্তর) মো. রেজাউল করিমের টিমের সঙ্গে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে নাদিমকে আটক করা হয়। পরবর্তীতে গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৫০০ রিয়ালের ৩৫টি নোটসহ মোট ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করে পুলিশ। এছাড়া চুরি হওয়া অর্থের একটি অংশ ভাঙিয়ে নেওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার আরও জানান, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও বিভিন্ন ইউনিটের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অভিযানে ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জীবন, এসআই দেলোয়ার, এসআই সুজিত চন্দ্র দে, এসআই সাকিব এবং কনস্টেবল তুষারসহ একটি আভিযানিক দল।

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিদ্যালয়ে ছিল প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন। সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে হাসি-আনন্দে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সব প্রস্তুতিও সম্পন্ন হয়। কিন্তু সেই...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর