নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান দিল খুনি নিজেই

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:৪৩ পিএম

শেরপুরে নিখোঁজের একদিন পর ১১ বছরের শিশু সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের চাঁন মিয়া পাগলার টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

অভিযুক্ত যুবক বিল্লাল হোসেন মোবাইল ফোনে জানায়, সানজিদাকে হত্যা করে তার মরদেহ টয়লেটে রাখা হয়েছে। এরপর শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় এলাকাবাসীর হাতে আটক অভিযুক্ত যুবক বিল্লাল হোসেনের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। 

ধারণা করা হচ্ছে, শিশু সানজিদা আক্তারকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছিল বিল্লাল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবা-মা হারা সানজিদাকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামে তার নানী চাঁন ভানু লালন-পালন করে আসছে। গত বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সানজিদা প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়িতে না আসায় স্বজনরা তাকে রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সানজিদার স্বজন ও এলাকাবাসীর বিল্লালের প্রতি সন্দেহ হয়। পরে এলাকার লোকজন বিল্লালের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে আটক করে চাপ সৃষ্টি করে। 

এই খবর পেয়ে শুক্রবার (৮ মে) বিকেলে পলাতক বিল্লাল মোবাইলে সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রেখেছে বলে জানিয়ে দেয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সানজিদার মরদেহ উদ্ধার করে। একইসাথে বিল্লালের বাবা-মা-বোনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সানজিদাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই প্রতিবেদন তৈরির সময় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, আমরা শিশু সানজিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। বিল্লাল হোসেনের বাবা, মা ও বোনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর