৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

দেশের ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনা সংঘর্ষে ৪ জন এবং নেত্রকোণায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফেনী, গোপালগঞ্জ, মাগুরা ও বেনাপোলে সড়কে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। 

কক্সবাজার পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের ঈদগাঁও এলাকা থেকে যাত্রী নিয়ে লেগুনাটি চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী 'লাল সবুজ পরিবহন'-এর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ৪ জন নিহত হন এবং আহত হন আরও ৩ জন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।

এদিকে নেত্রকোণা-ময়মনসিংহের আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। এসময় আহত হন আরও ৪ জন। 

এছাড়া ফেনী, গোপালগঞ্জ, মাগুরা ও বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। 

ফেনীর ছাগলনাইয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় জুয়েল দাস নামে এক পথচারী নিহত হয়েছেন। মাগুরায় আলমসাধু উল্টে চালক নিহত হয়েছেন। যশোরের বেনাপোলে ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর