খাগড়াছড়িতে বৃষ্টি-ঢলে নষ্ট ফসলি জমি, হবিগঞ্জে প্লাবিত ১৫ গ্রাম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে প্রায় ২৭৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঘর-বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যায় তলিয়ে যায় খাগড়াছড়ির নিচু এলাকা। পাহাড়ি ঢলে বোয়ালখালী খালের পানি বেড়ে স্রোতের তোড়ে ভেসে যায় অনেক ঘরবাড়ি।

দীঘিনালার অন্তত শতাধিক কাঁচা মাটির ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে গেছে অনেক ঘরবাড়ির দেয়াল। ঘর-বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। আকস্মিক বির্পযয় হতবাক স্থানীয়রা।

এরইমধ্যে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। ক্ষয়ক্ষতি নিরুপণ শেষে দেওয়া হয়েছে সহযোগিতার আশ্বাস। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, ‘উপজেলার জামতলী, মায়াফাপাড়া, বাঙালীপাড়া এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ রাতের দিকে অনেকে আকস্মিকভাবে দেখেন যে তাদের ঘরের ভেতরে পানি চলে আসছে।ওই এলাকাটিতে অধিকাংশ মাটির ঘর ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রায় শতাধিক ঘর ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত এলাকা আমি পরিদর্শন করেছি। আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাসেসমেন্টের কাজ এখনও চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, তা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করব। ইতিমধ্যে এই ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা এখানে শুকনো খাবারও বিতরণের প্রস্তুতি নিয়েছি।’

এদিকে, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জের ১৫ গ্রাম। পানির স্রোতে ধানের জমি, মাছের ঘের ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিকেই দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর