ছয় মাসের ব্যবধানে দুই বাঘের মৃত্যু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৭ পিএম
ছয় মাসের ব্যবধানে সুন্দরবনে আবার বাঘের মৃত্যু। শরীরে আঘাতের চিহ্ন নেই, গায়ে চামড়াও ছিল। তাই বন বিভাগ স্বাভাবিক মৃত্যু বললেও একমত নন স্থানীয় মানুষ ও গবেষকেরা। তারা বলছেন, মাছ মারার টোপের বিষ মিশছে বনের পানিতে। ফলে সংকট হচ্ছে খাবার পানির। এই সংকটে পড়েছে বনের সব প্রাণী।

৩ ফেব্রুয়ারি শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে উদ্ধার হয় একটি বাঘের অর্ধেক অংশ। সেদিন বিকেলে কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা খালের চরে বাঘের মরদেহ দেখেন। স্বাভাবিক মৃত্যু হয়েছে ধরে নিয়ে ময়নাতদন্ত ছাড়াই কোকিলমনি এলাকায় মরদেহ মাটি চাপা দেয় পূর্ব সুন্দরবন বন বিভাগ। কিন্তু পরদিন ৪ ফেব্রুয়ারি মরদেহ তুলে ময়নাতদন্ত করা হয়। এরপর বন বিভাগের ধারনা, বাঘটি বার্ধক্যজনিত কারণে দুর্বল ছিল। তাই পানির জন্য নদীর পাড়ে নেমে আর উঠতে পারেনি।

এর আগে গত আগস্টে শরণখোলার ছাপরাখালি থেকে ছয়-সাত বছরের একটি বাঘের মরদেহ উদ্ধার হয়। তবে তখনও বন বিভাগ বলেছিল, বয়সের কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে। ছয় মাসের মধ্যে কাছাকাছি এলাকায় দুই বাঘের মৃত্যৃকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।

গবেষকদের অভিযোগ, বনের মধ্যে বাঘ বাঁচে ১৬ থেকে ১৮ বছর। কিন্তু মারা যাওয়া এই দুটি বাঘের বয়স কম। তারা বলছেন, বিষটোপ দিয়ে মাছ শিকার করায় ওই টোপের বিষ বনের খালের পানির সঙ্গে মিশছে। জোয়ারভাটার সময় বনজুড়ে ৫০টি মিঠা পানির পুকুরে নোনা পানি ও বিষ মেশানো পানি ঢুকছে। এতে বনে খাবার পানির সংকট দেখা দিয়েছে। সুন্দরবনে বন্যদস্যু নিয়ন্ত্রণে এলেও বন বিভাগের টহল আরও জোরদারের পরামর্শ দিচ্ছেন তারা।

গত বছর সুন্দরবনের ১৬৫৬ বর্গকিলোমিটার এলাকায় জরিপ করে ১১৪টি বাঘের সন্ধান পায় বন বিভাগ। যার মধ্যে দুটি বাঘের মৃত্যু হলো ছয় মাসে।

//আরএইচ//
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর