শাহজাহান ওমরের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পিএম

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ঝালকাঠি-১ আসনের নাসরিন খানম নামে এক নারী ভোটার এ রিট দায়ের করেছেন।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার রিট আবেদনটির ওপর শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রার্থিতা বাতিল চেয়ে মামুন নামের এক ব্যক্তির আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। তাঁর আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৯ নভেম্বর জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর একদিন পরই ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে টিক দিয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এ সময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ‘হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেন স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি, ১৪ ও ১৮–তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে দল...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী...
ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের আবেদন করতে এসে বিদেশি নাগরিক সন্দেহে এক নারী ও তাকে সহযোগিতার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ ঘটনা...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর