শাহজাহান ওমরের বিরুদ্ধে প্রার্থিতা চ্যালেঞ্জের রিট খারিজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এটিএম মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

এর আগে হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ঝালকাঠি-১ আসনের নাসরিন খানম নামে এক নারী ভোটার এ রিট দায়ের করেন।

প্রার্থিতা বাতিল চেয়ে মামুন নামের আরেক ব্যক্তির আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। তাঁর আবেদন নামঞ্জুর করে ইসি।

গত ৪ নভেম্বর রাতে বাসে আগুন দেওয়ার মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ নভেম্বর জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর একদিন পরই ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকে টিক দিয়ে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পর ঢাকায় নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে শাহজাহান ওমর বলেন, ‘গত ১৭ বছর ধরে এলাকার কোনো কাজ করতে পারিনি। এলাকাবাসীর কাছে অনেক দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকেই নির্বাচনে যাওয়া।’

এ সময় খালেদা জিয়া ও বিএনপির নির্বাচন বিষয়ে জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, ‘হ্যা, আমি খালেদা জিয়ার মুক্তি চাই এখনও। বেটার অপশন রেখে আমি কেন স্বতন্ত্র প্রার্থী হব? আমি মনে করি, ১৪ ও ১৮–তে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। এবারও যাওয়া উচিত বলে আমি মনে করি।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি নির্বাচনে যেতে চাই, সে যে মার্কায় হোক। যেখানে আওয়ামী লীগ যখন নৌকায় মনোনয়নের প্রস্তাব করছে, সেখানে আর প্রশ্ন কি? আমি স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজাকে’ প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আসামির বোন ও দুই পুলিশ সদস্যকে চার দিনের রিমান্ড দিয়েছেন...
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়,...
আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
লোডিং...

এলাকার খবর