পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হাতে জিসান হত্যায় গ্রেপ্তার ২

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

পটুয়াখালীর গলাচিপায় আলোচিত কিশোর গ্যাংয়ের হাতে নিহত জিসান হত্যা মামলার প্রধান আসামি বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি ও তার সহযোগী মাহিনকে আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। 

গত শনিবার ভোলা জেলার দক্ষিণ আইচা থানার করিম পাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাপ্পিকে এবং বান্দরবান জেলার আর্মি পাড়া থেকে মাহিনকে আটক করা হয়। আসামিদের গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার দুপুরে পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়ের আলম শোভন জানান, চলতি মাসের ৮ মার্চ রাতে কিশোর গ্যং বাইক বাপ্পি গ্রুপের প্রধান বাপ্পি গলাচিপা উপজেলার দক্ষিণ চর বিশ্বাসের বটতলা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে ধুলো উড়িয়ে শোডাউন দিচ্ছিল। এ সময় ওই এলাকার হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিসান তাকে থামিয়ে ধুলো না উড়ানোর জন্য অনুরোধ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাপ্পি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে জিসানকে মারধর করে গুরুতর আহত করে। 

যুবায়ের আলম শোভন আরও জানান, আহত জিসানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন চিকিৎসা শেষে জিসানকে বাড়ি নিয়ে আসা হয়। এরপর গত ১৯ মার্চ বাড়িতে জিসান ফের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই রাতেই জিসানের বাবা মশিউর রহমান নান্নু বাপ্পি, মাহিনসহ কয়েকজনের নামে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর