দুর্বৃত্তের আগুনে পুড়ল সংরক্ষিত টেংরাগিরি বন

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

বরগুনার তালতলীতে সংরক্ষিত টেংরাগিরি বনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ১৭ ঘণ্টা পরে আজ সোমবার বেলা ১০টার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বন বিভাগ। 

এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে সংরক্ষিত টেংরাগিরি বনের বেহুলা নামক স্থানে এ আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলীতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ টেংরাগিরি সংরক্ষিত বন। গতকাল রোববার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বড় নিশানবাড়িয়া ও সকিনা এলাকার সংরক্ষিত বনের নদীর পাশ দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়।

তবে বন বিভাগ তাৎক্ষণিকভাবে কোন স্থানে আগুন লেগেছে তা র্নিধারণ করতে পারেনি। পরে আজ সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে বন বিভাগ। তবে আগুন কারণে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বন বিভাগের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। 

পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, ‘সংরক্ষিত টেংরাগিরি বনের অংশে প্রায় ১৭ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন। এতে বনের অনেকটা অংশ পুড়ে গেছে। গতকাল সন্ধ্যা থেকে জ্বলছিল। কিছুদিন আগেও এরকম আগুন দিয়েছিল একটি চক্র।’ 

আরিফুর রহমান আরও বলেন, ‘বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি চক্র বনে আগুন দিয়ে উপরের পাতাগুলো পুড়িয়ে গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বন ও বন্যপ্রাণী রক্ষায় আরও আন্তরিক এবং আইনের প্রতি জনগণের সচেতন হওয়া দরকার। তা না হলে বন উজাড় হয়ে যাবে।’ 

তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ‘প্রথমে আমরা কোন স্থানে আগুন লেগেছে তা ঠিক করতে পারিনি। সকালে স্থান নিশ্চিত হয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা জেলেরা বনের ভেতরে রান্না করেছে— সেখান থেকে আগুন লাগতে পারে। আমরা তদন্ত করে দেখছি, কে বা কারা আগুন দিয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

১৭ ঘণ্টা আগুন জ্বলার কারণে বনের কী ধরনের ক্ষতি হয়েছে?— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে নিরূপণ করে জানানো হবে।’

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর