বরগুনায় বন্য শূকরের কামড়ে আহত ৪

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম

বরগুনার পাথরঘাটায় বন্য শূকরের কামড়ে ৪ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রাম ও সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন— চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামের বেলায়েত মীর (৫৫) ও তার ছেলে ইব্রাহীম মীর (৩২), বেলায়েত মীরের মামাতো বোন মোসা. সকিনা (৪২) ও পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বড় টেংরা গ্রামের হানিফ মোল্লা ছেলে সাইকুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শী মো. দুলাল ও জসিম উদ্দীন বলেন, গাব্বারিয়া গ্রামে একটি বাড়িতে একটি শূকর হঠাৎ হিংস্র হয়ে মানুষকে তাড়া করে। এর মধ্যে কয়েকজনকে কামড়ে দেয়। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। শূকরের আক্রমণের খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডাক্তার রাফিউল হাসান বলেন, ‘আক্রমণ করা শূকরটি বন্য। শূকরের কামড়ে সমস্যা হতে পারে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের উপ বন সংরক্ষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘সাধরণত বন্য প্রাণীকে আঘাত না করলে তারা হিংস্র হয় না। পাথরঘাটায় শূকরের আক্রমণের খবর শোনার পরই বন বিভাগের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার কারণ আমরা খতিয়ে দেখব। যারা আক্রমণের শিকার ক্ষতিগ্রস্তরা সাহায্যের আবেদন করলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাব। তবে আমাদের আরও সচেতন হতে হবে।’

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর