বরিশালে চুরির ও হারিয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করে হস্তান্তর

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পিএম

বরিশাল জেলার ১০টি থানায় বিভিন্ন সময় অভিযোগ আসে মোবাইলফোন চুরির অথবা হারিয়ে যাওয়ার। সেই সব অভিযোগ আমলে নিয়ে এমন ৫২টি মোবাইলফোন উদ্ধার করেছে পুলিশ। এসব মোবাইলফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরও করা হয়েছে।

সোমবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উদ্ধার মোবাইলফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিটের চৌকস সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইলফোন উদ্ধার করেছে। উদ্ধার করা মোবাইলফোনগুলো জেলা পুলিশের ১০টি থানা এলাকা থেকে হারিয়ে গিয়েছিল।’

ওয়াহিদুল ইসলাম আরও বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ফটোকপি জমা দিয়েছিল। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব মোবাইলফোন উদ্ধার করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ বলেন, ‘এর আগেও হারিয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধীরা বেশিরভাগ ক্ষেত্রে পুরোনো ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। তাই সবাইকে পুরোনো মোবাইল, ল্যাপটপ, ট্যাব কেনার আগে সঠিকভাবে প্রকৃত মালিক সম্পর্কে অবগত হওয়ার আহ্বান জানাই।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘কারও মোবাইলফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে গেলে তার মধ্যে ভীতি কাজ করে। কারণ চক্রগুলো ব্যক্তিগত তথ্য নিয়ে হয়রানি করতে পারে। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখি। বিভিন্ন সময় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইলফোনগুলো অনলাইনের বিভিন্ন সাইটে বিক্রি হয়ে থাকে। আধুনিক তথ্য–প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলো উদ্ধার করেছি আমরা। আটক করা হয়েছে এই চক্রের সঙ্গে জড়িত একজনকে। এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি মামলাও করা হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর