ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন শ্যালক-দুলাভাই, প্রাণ গেল বাসচাপায়

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১:১৪ এএম

বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে শ্যালক-দুলাভাই। 

মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন উজিরপুর উপজেলার নারায়ণপুর গ্রামের হাবুল সরদারের ছেলে উজ্জল সরদার (২৭) ও তাঁর শ্যালক বাখেরগঞ্জ উপজেলার গুয়াখোলা এলাকার জালাল হাওলাদারের ছেলে দ্বীন ইসলাম (১৮)। উজ্জলের চাচাত ভাই নূরে আলম নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গোলাম রসুল মোল্লা বলেন, ঈদের ছুটি কাটাতে শ্যালক দ্বীন ইসলামকে নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন উজ্জল। পথে ইল্লা বটতলা নামক এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে ভুরঘাটা এলাকা থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। 

ভিডিও দেখুন:গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে পাঠিয়েছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা গোলাম রসুল মোল্লা।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর