বেতাগীতে আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থীকে শোকজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পিএম

বরগুনার বেতাগীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে মো. খলিলুর রহমান খান নামে এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে জেলা নির্বাচন কমিশন। এতে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ওই প্রার্থীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

আজ সোমবার জেলার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী সাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়।

এতে বলা হয়, উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেন মো. খলিলুর রহমান খান। এরপর গতকাল রোববার বেতাগী বাজারে মিছিল ও শোডাউন করেন তিনি। যা সামাজিক মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে। মনোনয়নপত্র দাখিলের পর এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামীকাল মঙ্গলবারের (২৩ এপ্রিল) মধ্যে জেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর