ঘুমন্ত স্ত্রীকে ২৭ কোপ ‘দিলেন’ স্বামী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম

বরগুনার আমতলীতে ঘুমন্ত স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে জখম কারার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মাহতাবের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় শাহনাজকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

স্বজনদের দাবি, শাহনাজের শরীরে ২৭টি কোপের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার ভোরে বরগুনার আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। আমতলী থানা পুলিশ স্বামী মাহতাব হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

শাহনাজের স্বজনরা জানিয়েছেন, আমতলী উপজেলার ঘোপখালী গ্রামের মাহতাব হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ বেগম গত মঙ্গলবার বাবা নান্না কাজীর বাড়িতে বেড়াতে যান। এ নিয়ে ক্ষিপ্ত ছিলেন মাদকাসক্ত স্বামী মাহতাব। বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত শাহনাজকে মাহাতাব ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রাখে। খবর পেয়ে তাঁর স্বজনরা থানায় খবর দেয়। 

পুলিশ এসে মাহতাবকে আটক করে এবং গুরুতর আহত শাহনাজকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানকার চিকিৎসকরা তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শাহনাজের মামা নাশির হাওলাদার বলেন, ‘আমার ভাগ্নি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতাব আমার ভাগ্নিকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথা, মুখমণ্ডল, হাত, পা ও শরীরের বিভিন্ন  স্থানে ২৭টি কোপ দেয়। পরে মৃত্যু ভেবে ফেলে রাখে। আমরা এ ঘটনার শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, ‘ওই নারীর মাথা, মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ নিয়ে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর