বরগুনায় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থী ও তাঁর গাড়িচালক গ্রেপ্তার

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৫৮ এএম

অবৈধ অস্ত্রসহ বরগুনার বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু ও তার গাড়িচালক নুরুন নবী বাবু গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাত ৮টার দিকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

ওসি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে চলছে দেখা যায়। এ সময় সন্দেহ হলে গাড়ির গতিরোধ করে তল্লাশি করা হয়। তখন চালকের সিটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় গুলিসহ একটি রিভলভার উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসা করার পর গাড়িচালক অস্ত্রটি রাখার কথা স্বীকার করেন। শপিং ব্যাগে থাকা রিভলভারটি উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটুর পরিহিত একটি গেঞ্জিতে প্যাঁচানো অবস্থায় থাকায় তাঁকেও আসামি করা হয়। আজ তাঁদের দুজনকে আদালতে পাঠানো হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর