ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৪, ১১:৫৩ পিএম

ভোলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে ওমর ফারুক (৬) ও ইয়াসিন আরাফাত (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড এলাকায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন ওই ওয়ার্ডের আব্দুল কাদের মিয়ার ছেলে এবং ফারুক একই বাড়ির মো. সুজন মিয়ার একমাত্র ছেলে। শিশু দুটি মাস্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ফারুকের পরিবার ইয়াসিনের নানা বাড়িতে ভাড়া থাকে। সে সূত্রে ইয়াসিন ও ফারুকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজন সব সময় একত্রে খেলাধুলা করত। 

ওমর ফারুকের মা শাহিদা আক্তার জানান, দুপুরের দিকে ইয়াসিন ও ওমর ফারুক স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাদের ফিরে আসতে দেরি হওয়ায় একজন গিয়ে পানিতে নেমে তাদের উদ্ধার করে।

পরে স্থানীয়রা শিশুদেরকে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন ঘটনার নিশ্চিত করেছেন।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর