ঘূর্ণিঝড় রিমাল

ভোলায় আশ্রয়কেন্দ্রে এসেছিল মাত্র ২ শতাংশ মানুষ

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৫:৩৯ পিএম

ঘূর্ণিঝড় রিমালে ভোলার মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে পেরেছিল জেলা প্রশাসন। আশ্রয়কেন্দ্রে না যাওয়ায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলার পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের অভিযোগ, ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কেউ তাদের অবহিত করেনি। এ ছাড়া আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহার উপযোগী না হওয়ায় চরম ঝুঁকিতে থাকা সত্ত্বেও অনেকেই আশ্রয় কেন্দ্রে যেতে চান না

ভোলার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ভুক্তভোগীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার গৃহবধূ রোকেয়া বেগম জানান, তিন সন্তান আর স্বামী নিয়ে তাঁর সংসার। ২৭ মে (সোমবার) বিকেলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাড়ির পাশের গাছ ভেঙে পড়ে তাঁর ঘরের ওপর। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁর স্বামী ফারুক। এতে আহত হন রোকেয়া ও তাঁর শিশু কন্যা।

কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের ভয়াবতা সম্পর্কে কারো কাছ থেকে কোনো ধারণা অথবা পরামর্শ পাননি বলে অভিযোগ করেন তিনি।

শুধু ফারুক নন, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নিহত হন– চরপাতা গ্রামের কাশেম, বোরহানউদ্দিনের জাহাঙ্গীর, লালমোহন উপজেলার গজারিয়া এলাকার মনেজা খাতুন ও দৌলতখান শহরের ৪ বছরের শিশু মাইসা।

জেলার বিভিন্ন এলাকায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন সরকারি হিসাব অনুযায়ী, ভোলার মোট জনসংখ্যা ১৯ লাখ ৩২ হাজার ৫১৪ জন। বিভিন্ন চরাঞ্চলে চরম ঝুঁকি নিয়ে বাস করে অন্তত ৫ লাখ মানুষ। অথচ ঘূর্ণিঝড় রিমালে আশ্রয়কেন্দ্রে আনা সম্ভব হয়েছে মাত্র ৩৮ হাজার ২০৩ জনকে। যা মোট জনসংখ্যার দুই শতাংশ। নানা অব্যবস্থাপনার কারণে মানুষ আশ্রয় কেন্দ্রে আসার আগ্রহ হারিয়ে ফেলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

নাছির মাঝি এলাকার চিকিৎসক মহিউদ্দিন বলেন, আশ্রয়কেন্দ্রগুলো ব্যবহারে উপযোগী নয়। বাহির থেকে বৃষ্টির পানি আসে, বিদ্যুৎ থাকে না, মোমবাতিও পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না। এ ছাড়া পাওয়া যায় না গবাদি পশু রাখা যায় না ও গরু-ছাগলের খাবার। যে কারণে মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে অনাগ্রহী হয়ে পড়েন।

এদিকে আশ্রয় কেন্দ্রগুলোকে জনবান্ধব ও ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার দাবি করছেন দুর্যোগে আশ্রয় প্রার্থীরা।

এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ভোলায় ছোট-বড় মিলিয়ে ৮৬৯টি আশ্রয় কেন্দ্র আছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৭ লাখ মানুষ আশ্রয় নিতে পারেন। বহু চরাঞ্চল রয়েছে যেখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই।

জেলা প্রশাসক বলেন, বেশি সংখ্যক মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যবস্থা নেওয়া দরকার।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর