বরগুনায় সাংবাদিককে কুপিয়ে জখম

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:৪১ পিএম

বরগুনার আমতলীতে মাদক সেবনে বাধা দেওয়ায় এইচ এম কাউসার মাদবর নামে এক সাংবাদিককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। 

গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ব কেওয়া বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওই সাংবাদিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন।

আহত সাংবাদিক কাউসার মাদবর জানান, কেওয়া বুনিয়া এলাকার ইমরান হোসেন নামে এক কিশোরগ্যাং প্রধান তার দলবল নিয়ে প্রতিদিন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে বসে মাদক সেবন করে আসছিল। গত শুক্রবার কিশোরগ্যাং সদস্যদের তিনি মাদক সেবনে বাধা দেন এবং তাদেরকে ওই বিদ্যালয়ে আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার রাতে তাঁকে এলোপাতারি কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ওই সাংবাদিক ‘দৈনিক সংবাদ’ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, সাংবাদিক কাউসারের ওপর হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর