গৌরনদীর সাবেক মেয়র হারিছ ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পিএম

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানের ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশাল জুডিশিয়াল আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

এর আগে আজ সকালে রাজধানীর রামপুরা থেকে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হারিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোণের অভিযোগে ৭টি মামলা রুজু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের দায়ের করা মামলাগুলোয় হারিসকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাঁকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক তাঁর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এদিকে, যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার৷ হয়রানি করতে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর