এইচপিভি টিকা নিয়ে ৬২ ছাত্রী হাসপাতালে

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:১৬ পিএম

ভোলার বোরহান উদ্দিনে জরায়ুমুখের ক্যান্সার রোধে এইচপিভি টিকা নিয়ে ৬২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সকলেই বোরহান উদ্দিন উপজেলাধীন পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে পাঁচজনকে ভোলা জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ছাত্রীরা বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভোলার সিভিল সার্জন ডাক্তার মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই স্কুলে ১৬২ জন টিকা নিয়েছিল। এর মধ্যে একজন সামান্য অসুস্থ হয়ে পড়লে বাকীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এটিকে তিনি গণ-মনস্তাত্ত্বিক রোগ বলে অভিহিত করেন। 

তিনি আরও বলেন, টিকা নিতে আসাদের মধ্যে ৬ জন ছাত্রী ভ্যাকসিন না নিয়েও অসুস্থ হয়ে পড়েন।

ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ সুলতানা  বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষা নিরীক্ষা করে কোন সমস্যা পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা বা বিশ্রাম শেষে তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবেন।’

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, এটনায় বোরহানউদ্দিন হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শেখ রুস্তম আলীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ও পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে চিকিৎসার  পাশা- পাশি আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পছন্দের দল হেরে যাওয়ায় সাতক্ষীরাযর রসুলপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লালটু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব করেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। এরপরই জনমনে প্রশ্ন জেগেছে—সত্যিই কি বাতিল হচ্ছে এই দুই বড় নোট? এটি কি সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর