ছেলেকে জমি না দেওয়ায় স্থানীয় সালিসে বৃদ্ধকে হত্যার অভিযোগ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

পটুয়াখালী‌তে ছেলেকে জমি না দেওয়ায় স্থানীয় সালিসে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ছেলের ডাকে সালিসে আসা লোকজন নুরুল ইসলাম নামের এক বৃদ্ধকে মারধর করার ফলে তাঁর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দশ‌মিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম। 

উপ‌জেলার দক্ষিণ আদমপুরা গ্রামে আজ র‌োববার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। মৃত নুরুল ইসলাম হাওলাদার ওই এলাকার মৃত কা‌দের হাওলাদা‌রের ছে‌লে।

পু‌লিশ জানায়, নুরুল ইসলাম হালদারের ছে‌লে মো. শাহজাহান আলাদা বাড়ি করার জন‌্য জ‌মি চে‌য়ে আস‌ছিল দীর্ঘদিন ধ‌রে। কিন্তু জ‌মি না দেওয়ায় ছে‌লে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কা‌ছে অভি‌যোগ দেন। প‌রে র‌োববার সকা‌লে ওই ওয়া‌র্ডের মেম্বার মো. সোহাগ (৪০), মো. রহিম বেপারী (৬৫), মো. কাইয়ুম গাজী(৩৫), মো. ইয়াকুব আলী গাজীকে (৭০) নিয়ে সালিস ব‌সে। এ সময় সালিসে উপস্থিত কয়েকজন শাহজাহান‌কে জ‌মি দি‌তে বল‌েন। কিন্তু এতে অপরাগতা প্রকাশ ক‌রেন শাহজাহা‌নের বাবা নুরুল ইসলাম।‌ একপর্যায়ে সালিসে উপস্থিত কয়েকজন মি‌লে নুরুল ইসলাম‌কে চড়থাপ্পর মে‌রে পা‌শের খা‌লে না‌মি‌য়ে পা‌নি‌তে চু‌পি‌য়ে রা‌খেন। 

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক বাড়ির লোকজনের সহায়তায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প‌রে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১২টার দি‌কে তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আবদুল আলীম জানান, নুরুল ইসলা‌মের মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর