ভোলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাপনায় দুর্বলতা ও নষ্ট জেনারেটরের কারণে ভোলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। জেলায় উৎপাদিত বিদ্যুতের ৩ ভাগের ১ ভাগও মিলছে না। প্রশাসন জানিয়েছে, সমস্যা সমাধানে দুটি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ হাতে আছে।

দ্বীপ জেলা ভোলায় প্রতিদিন শহরে গড়ে এক ঘণ্টা এবং গ্রামাঞ্চলে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত থাকছে না বিদ্যুৎ। অথচ ১৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্যাস ভিত্তিক ৩টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন করছে সাড়ে ৪০০ মেগাওয়াট। জেলায় বর্তামানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও পল্লী বিদ্যুতের মাধ্যমে বোরহানউদ্দিন থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।  

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের ভোলাতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগও আমরা পাই না। আমাদের বিদ্যুৎ জাতীয় গ্রীডেও যায় অথচ আমরা পাইনা।’

আরেক বাসিন্দা বলেন, আমাদের পোলাপান লেখাপড়া করতে পারে না। তাদের সামনে পরীক্ষা, পড়াশোনা যদি না করতে পারে তাহলে এরা কীভাবে পরীক্ষা দিবো!’ 

১৩০ মেগাওয়াট চাহিদার বিপরীতে গ্যাস ভিত্তিক ৩টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন করছে সাড়ে ৪০০ মেগাওয়াট। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনস্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘বিদ্যুৎ না আসলে আমাদের বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয়।’

এদিকে জেলার ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতার জেনারেটরটি ১০ মাসের বেশি সময় ধরে বন্ধ। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেড। জেলা প্রশাসক জানান, সদর ও চরফ্যাশনে দুটি উপকেন্দ্র নির্মাণকাজ শেষ হলে সমস্যা কেটে যাবে। 

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ‘আমাদের দুইটি সাব স্টেশন হওয়ার কথা রয়েছে একটি চরফেশনে অন্যটি ভোলা সদরে। এই সাবস্টেশন দুটি সম্পন্ন হয়ে গেলে আমাদের আর বিদ্যুৎ পেতে খুব একটা সমস্যা হবে না, ভোগান্তিও থাকবে না।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর